মুখ্যমন্ত্রী সোমবার সকালে নির্বাচনী জনসভা করতে আসছেন রানাঘাটে
দি নিউজ লায়ন; নির্বাচনী প্রচারে আগামীকাল রানাঘাটে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাট বাণী সংঘের মাঠে মুখ্যমন্ত্রী জনসভা করবেন। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শংকর সিংহের এবং রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী বর্ণালী দের সমর্থনে এই জনসভা করবেন মুখ্যমন্ত্রী। জনসভা উপলক্ষে রবিবার দেখা গেল বাণী সংঘ মাঠে চলছে চূড়ান্ত প্রস্তুতি।
তৃণমূল কর্মী থেকে স্থানীয় নেতৃত্ব উৎসাহিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে রানাঘাটবাসী উৎসাহিত ।মুখ্যমন্ত্রী কি বার্তা দেন তার জন্য অনেকে মুখিয়ে আছেন।সভা স্থল ঘুরে দেখেন তৃণমূল উত্তর পশ্চিমের প্রার্থী শংকর সিংহ সহ স্থানীয় নেতৃত্ব। সোমবার সকাল 11 টায় মুখ্যমন্ত্রীর জনসভা শুরু হবে বলে জানা গিয়েছে।সভা মঞ্চের কাছে হেলিপ্যাড করা হয়েছে । রানাঘাটে মুখ্যমন্ত্রীর জনসভা উপলক্ষে আজ তাই সারা দিন দেখা গেল হেলিপ্যাড প্রস্তুতির কাজ।
মুখ্যমন্ত্রী জনসভা করবেন রানাঘাট বাণী সংঘ মাঠে তার 200 মিটার এর মধ্যেই থাকবে তার হেলিকপ্টার নামার ব্যবস্থা। আর সেখান থেকেই হুইল চেয়ারে করে এসে মূলমঞ্চে উঠবেন মুখ্যমন্ত্রী। তাইজন্য বিশেষ ভাবে তৈরি হচ্ছে রাম্প। মুখ্যমন্ত্রী সোমবারের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে রবিবার চূড়ান্ত ব্যস্ততা তৃণমূল নেতৃত্ব দের মধ্যে।

Post a Comment